Wednesday, 19 November 2025

এক ফোঁটা শান্তির খোঁজে


এক ফোঁটা শান্তির খোঁজে
রমান রশীদ


আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি কভু,
হৃদয়ের দরজায় দাঁড়িয়ে ছিলাম—তবু খুঁজে পাইনি তোমায় কভু।
স্বপ্নের আকাশ ভরে ছিল তোমারই মায়ার রঙে রাঙানো,
অভিমানের ধোঁয়ায়, তোমার পথে চলতে পারিনি আমি কখনো।

রাতের নিস্তব্ধতায় লিখেছি তোমার নামে ছোট্ট কিছু কথা,
হয়তো একদিন বুঝবে তুমি, আমার ভালোবাসার গভীরতা ছিলো কতটা।
তোমার স্মৃতিগুলো আজও, আমার আকাশে জোনাকির আলো হয়ে জ্বলে,
তবু দূরত্বের এই দেয়াল, শুধু বাড়িয়ে দেয় ভেতরে জমে থাকা শূন্যতার কোলে।

যদি কখনো ফিরে তাকিয়ে দেখো, আমার রেখে যাওয়া সেই অনুভবের মুখ,
জেনে রেখো—আজও তুমি আছো আমার হৃদয়ের সেই নির্ভরযোগ্য অভিমুখ।
ফিরে এলে আবার সাজিয়ে নেবো দু’জনার স্বপ্নের সেই পথ,
যেখানে তোমার হাত ধরেই কাটবে বাকি সমস্ত দিনরাত।

2 comments:

Anonymous said...

Wonderful🥀🥰👏

Anonymous said...

অসাধারণ