আমি শব্দহীন অভিমান, কেউ বোঝেনি মনের ভাষা,
অতল গহ্বরে ডুবে থাকা এক নির্বাক নদীর ঢেউ।
ছিঁড়ে ফেলা চিঠির মতো নিভে গেছে সব আশা,
তবু বুকের ভেতর জেগে থাকে অব্যক্ত কথার ঢেউ।
আমি রংহীন জীবনের পাতা, আঁকা হয়নি স্বপ্নরেখা,
ফোটার আগেই ঝরে পড়া সম্ভাবনার নীরব ফুল।
শূন্য কোলাহলে হারাই আমি, নিঃসঙ্গতার সাথে দেখা,
ভিড়ের মাঝেও একা আমি, নিঃশব্দ আমার ভুল।
ধৈর্যশীলেরা হারে না, শেখে সময়ের কঠিন পাঠ,
সূর্য কেবল দিশা দেয়, আলো জ্বালায় না অন্তরে।
নিজের আগুন নিজেই জ্বালি, পুড়ে গড়ি নতুন প্রভাত,
স্বার্থের শহর রং বদলায় প্রতিদিনের অন্তরে।
যা কিছু আমাকে ভাঙতে চায়, সেগুলোকেই করি আপন,
দুঃখের ভেতর শক্তি গড়ি, এটাই আমার জীবন।


1 comments:
❤️🩹❤️🥰
Post a Comment