খাঁচার পাখি একবার মুক্ত আকাশে,
উড়তে শিখে গেলে ফিরে আসে নাকো আর,
নীল বিস্তারে ডানা মেলে সে বোঝে,
স্বাধীনতার স্বাদ কতই না ভার।
উড়তে শিখে গেলে ফিরে আসে নাকো আর,
নীল বিস্তারে ডানা মেলে সে বোঝে,
স্বাধীনতার স্বাদ কতই না ভার।
লোহার শিক আর আটকাতে পারে না তাকে,
বন্ধ দরজায় থেমে থাকে নাকো তার প্রাণ।
যদি যে একবার বাতাসে নিজের পথ খুঁজে পায়,
সে আর মানে না কোনো সীমার বিধান।
মুক্ত আকাশের স্বাদ যে পাখি পায়,
তাকে আর খাঁচায় ফেরানো যায় না।
ডানায় লেগে থাকে দূরের আহ্বান,
চেনা আশ্রয় তখন হয়ে যায় পরাধীনতার বাাঁধন।
তেমনই ভাবে, যে মানুষ চলে যেতে চায়,
নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্তে।
তাকে থামাতে চাওয়া মানে শুধু—
হৃদয়ের ভেতর ক্ষত বাড়াতে থাকা নিজের অজান্তে।
তাই ছেড়ে দেওয়া কখনও দুর্বলতা নয়,
এও এক শক্ত সাহসিকতার কাজ।
যে যেতে চায়, তাকে তুমি যেতে দাও—
নতুন আকাশেই খুঁজে পাবে তোমার নতুন আলোর সাজ।


1 comments:
লেখার কোয়ালিটি অনেক ভালো,,,
Post a Comment