Saturday, 27 June 2026

না দেখেই ভালোবেসেছি


না দেখেই ভালোবেসেছি
আরমান রশিদ


তোমায় দেখিনি কোনোদিন, তবু পরিচিত খুব,
কণ্ঠের মায়ায় এঁকেছি তোমার মুখের রূপ।
কয়েকটি দিনের কথোপকথন, কিছু নিঃশব্দ ক্ষণ,
সেখানেই গড়ে উঠেছে আমার ভালোবাসার ভুবন।

এক পলক চোখে না রেখেও মুগ্ধ আমি আজ,
অদেখা সেই মানুষটিই আমার সকল সুখের সাঁজ।
তোমার প্রতিটি শব্দ যেন বসন্তের সুবাস,
অচেনা হয়েও তুমি হয়ে গেছো মোর নিঃশ্বাস।

জানি না তুমি কী রঙে হাঁসো, কেমন তোমার চাহনি,
তবু তোমাকেই ভেবে লিখি প্রতিটি রাতের কাহিনি।
এমন মায়া কি সহজে আসে? আসে কি বারবার?
নাকি বিধাতাই লিখে রেখেছেন তোমার আমার নাম?

যদি কোনোদিন দেখা হয়, রেখো নয়নে ভালোবাসা,
সেই দৃষ্টিতেই খুঁজে নেবো জীবনের সকল ভাষা।
আর যদি না-ও হয় মোদের মিলন এ জীবনের ভিড়ে,
অদেখা প্রেম হয়েও থেকে যেও মোর প্রতিটি কবিতার নীড়ে।

2 comments:

Anonymous said...

Amazing

Anonymous said...

অসাধারণ ভালোবাসা