পুরুষের কষ্ট যদি বুঝিত নারীজাতি,
তবে স্নেহে আগলাত তারা সেই নীরব যাত্রী।
নীরবে ঝরে চোখের জল, শব্দ পায় না ঠাঁই—
ভালোবাসা হতো ঢাল হলে বুঝিবার দায়।
তবে স্নেহে আগলাত তারা সেই নীরব যাত্রী।
নীরবে ঝরে চোখের জল, শব্দ পায় না ঠাঁই—
ভালোবাসা হতো ঢাল হলে বুঝিবার দায়।
দিবালোকের মুখোশে যে শক্তির অভিনয়,
রাত্রির নীরব বুকে লুকায় সকল ভয়।
দায়িত্ব নামক শৃঙ্খলে বাঁধা তারই পথচলা,
স্বপ্নগুলো ক্ষয়ে যায় অজানা অবহেলা।
হৃদয়ের গভীর জলে জন্ম নেয় শতশত ব্যথা,
উচ্চারণহীন কান্না খোঁজে একটিমাত্র কথা।
যদি কেউ নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়,
সব ক্লান্ত যুদ্ধ যেত থেমে একমুঠো আশায়।
সে চায় না করুণ দৃষ্টি, চায় না খ্যাতি বা নাম,
চায় শুধু বোঝা হোক—তারও আছে অনুভবের দাম।
যদি বোঝাপড়া হতো ভালোবাসার সেই নীরব ভাষা,
পুরুষের নীরব কষ্ট পেত প্রাপ্ত সম্মানের আশ্রয়।


1 comments:
প্রতিটা লাইনই অসাধারণ।
Post a Comment