Sunday, 3 May 2026

বোঝাপড়া


বোঝাপড়া
আরমান রশিদ 

একটা পাখিও বোঝে ছেড়ে যাবার ব্যথা,
ফাঁকা বাসায় কাঁপে তার নীরব প্রাণ।
ডানার শব্দে লুকায় না অন্তরের কথা,
হারানো সঙ্গী খোঁজ করে প্রতিটি দিনের সন্ধ্যান।

তুমি তো মানুষ, জ্ঞানের অহংকারে ভরা,
তোমার বুকে তো অনুভবের আলো আছে।
তবু কেন বিদায়ে করো হৃদয় ঝরা,
কারও স্বপ্ন ভাঙে তোমারই কাছে?

তুমি যখন ফেরো না পেছনে একবার,
কারও আকাশ ঢেকে যায় ঘন অন্ধকারে।
তোমার নীরবতা হয়ে ওঠে ভার,
কেউ ডুবে যায় অসহায়তার ভারে।

পাখি যদি বোঝে বিচ্ছেদের মান,
মানুষ হয়ে তুমি কেন অজ্ঞান?

0 comments: